হোম > অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এস আলমের প্রভাবমুক্ত করতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন। 

নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন—রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। 

এর আগে বুধবার সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।

আরও খবর পড়ুন:

চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে

শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ক্রিপ্টো মুদ্রা হারাম—পাকিস্তানের শীর্ষ আলেমের ফতোয়ায় টালমাটাল বাজার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আমদানি-ঋণ-রেমিট্যান্সের প্রভাব: তিন চাপে দেশে আবার ঊর্ধ্বমুখী ডলারের দাম

খুলনার হাই-টেক পার্ক: সময় বাড়ে প্রকল্পে, অপেক্ষাও বাড়ে

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা