হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ মিলল ধানখেতে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সাদেকুল ইসলাম ওরফে জালাল (৪৯) সেদিন রাতে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর চার দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছের একটি ধানখেত থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা কোনপাড়া এলাকার। সাদেকুল ইসলাম নেংড়িরহাট বাজারে ‘সাদেকুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

নিহতের ছেলে মো. সোহরাব হোসেনের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শেষে বাড়িতে ফেরেন সাদেকুল ইসলাম। রাতের খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। গভীর রাতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে কল করেন। কিন্তু ফোন বন্ধ পান তাঁরা।

পরদিনও তাঁর সন্ধান না পেয়ে ২৬ অক্টোবর ঠাকুরগাঁও সদর থানায় জিডি করেন পরিবারের সদস্যরা। এরপর স্বজনদের পাশাপাশি পুলিশও তাঁকে খুঁজতে থাকে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই ব্যক্তি বাড়ির দক্ষিণ-পশ্চিমে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানখেতে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। তাঁরা দ্রুত পাশের একটি দোকানে গিয়ে বিষয়টি জানান। পরে দোকানে থাকা লোকজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

খবর পেয়ে সোহরাব হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা সাদেকুল ইসলামের অর্ধগলিত লাশ দেখতে পান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহ্জাহান আলী বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন নিহতের ছেলে। তাঁর দাবি, ২৫ অক্টোবর রাত থেকে ২৯ অক্টোবর দুপুরের মধ্যে কোনো একসময় তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী

১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, কাল বিক্ষোভ জামায়াতের

১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

উপনির্বাচনে ২৬ কেন্দ্রের ফল: ধানের শীষে ২৮ হাজার ভোট, দাঁড়িপাল্লায় ১১ হাজার

ব্যালটে আগাম সিল থেকে জাল ভোট—ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর যত অভিযোগ

ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোট গ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার