হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ত্যাগ, ৩ দিন পর মিলল মরদেহ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষের বোতল হাতে বাড়ি ছেড়েছিলেন রাজু হোসেন নামে এক যুবক। তিন দিন পর আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি গভীর কূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাজু হোসেন বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন। 

মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করবেন বলে রাতে বাড়ি থেকে বিষের বোতল নিয়ে বের হন রাজু। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে তাঁকে খুঁজে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, রাজুর মরদেহ পাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: ৪ মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তি রোগীর

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার ও হত্যাচেষ্টা: সেই প্রধান আসামি গ্রেপ্তার

ধান রোপণ শেষে ফেরার পথে নদীতে তলিয়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ, অন্ধকারে পরিষদের সদস্যরা