হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মধুপুর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ও মেয়রসহ ১১৭ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এ মামলা দায়ের করেন। 

মামলাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান।

গতকাল বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নেওয়ার পরদিন এই আদেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছালে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

মামলার আসামিদের মধ্যে মধুপুর-ধনবাড়ী আসনের সাবেক এমপি মো. আব্দুর রাজ্জাক ছাড়াও আছেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার সাবেক মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক মেয়র মধুপুর মাসুদ পারভেজ, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন, আউশনারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন মহিরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কৃত যুবদল নেতা

মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

মহাসড়কে ডাকাতির ৯ গরুসহ ধরা ৩৪ মামলার আসামি

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’