হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। 

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের মালবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। এতে ৫ থেকে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে দুই নম্বর লাইনে রাখা হয়েছে। 

পরে টাঙ্গাইল থেকে একটি লাইট ইঞ্জিন আনা হয়েছে, এবল ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সকাল ৮টা ২২ মিনিট থেকে এখন পর্যন্ত মোট ৪টি ট্রেন চলাচল করেছে। 

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ