হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর শহরের মোবারকপুর কইন্যাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথা থেকে কোমর পর্যন্ত থাকলেও, কোমরের নিচের অংশ কাটা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন কলাবাগানে গেলে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির কোমর থেকে মাথা পর্যন্ত খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। বাকি অংশ সেখানে ছিল না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অসুস্থ গরু জবাইয়ের পর মাংস বিক্রির চেষ্টা, চার দোকানিকে অর্থদণ্ড

খানাখন্দে বেহাল নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়ক, ভোগান্তি

ঝিনাইগাতীতে ভাশুরের ছেলেদের লাঠির আঘাতে নারী নিহত

বুধবার থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুকে আবারও ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুক, উড়ছে বইয়ের পাতা: চায়ের দোকানে ব্যতিক্রমী পাঠাগার

শেরপুরে শিশুসহ তিনজন নদী পারাপারের সময় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ল শেরপুরের নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত