হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীর সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক বাহাজ উদ্দিন বানু মিয়া (৩২) ও অটোরিকশা যাত্রী আতিকা সুলতানা (১৩)। বানু মিয়া ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। আতিকা সুলতানা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

আহত ব্যক্তিরা হলেন আবু বক্কর সিদ্দিক (৩৮), তাঁর স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও তাঁদের মেয়ে ফাতেমা (৯)। আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা ওই ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আতিকা সুলতানা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশাচালক বানু মিয়া।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

লাভের ফাঁদে নিঃস্ব তরুণেরা, রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

সৈয়দপুর থেকে রংপুর: ৫০ কিমিতে ১২টি অবৈধ স্ট্যান্ড

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ মা-বাবার

একমাত্র অ্যাম্বুলেন্স ৭ বছর ধরে বিকল

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, দোষীদেরও যেন সেভাবে হত্যা করা হয়: আবু সাঈদের বাবা

ব্রাকসু তফসিল কার্যক্রম চালুর দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রংপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়া