হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বৌভাতফেরত বাস পুকুরে, নিহত ৩, আহত ২০

রংপুর প্রতিনিধি

বাস ও হতাহতদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজন পুরুষ ও একজন নারী।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাস ও হতাহতদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী নামক এলাকায় একটি বিয়েবাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতাল পাঠান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি