হোম > সারা দেশ > রংপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলানায় শীতের তীব্রতা কিছুটা কমেছে জেলাটিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেড়েছে তাপমাত্রা। ঘন কুয়াশা কেটে দেখা মিলেছে সূর্যের। এতে দুর্ভোগ কিছুটা কমেছে সাধারণ মানুষের।

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান আজ মঙ্গলবার ও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল মালেক বলেন, ৭ ডিগ্রি তাপমাত্রার মাঝেও সূর্যের আলোর দেখা মেলায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাতের বেলা কনকনে শীত থাকলেও কিছুটা কেটেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার পর দেখা মিলেছে সূর্যের। তবে এর উত্তাপ কম।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ মঙ্গলবার সকাল ৬ ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ফেব্রুয়ারি মাসের দিকে তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতা কিছুটা কমবে।

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

সাত দিন না যেতেই আবার বেহাল সড়ক

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ