হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে ছাত্রদলের সদস্যসচিব গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোমছেদুল খান বুলবুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রদল নেতা উপজেলার ভোটমারী ইউনিয়নের মুসরত মদাতি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অবরোধের বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগানসহ নানা অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রদল নেতা বুলবুলের বিরুদ্ধে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ‘এ সরকারের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করে যাব। কোনোভাবে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমরা এ সরকারের পতন জন্য সব সময় আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা ছাত্রদলের সদস্যসচিব অবরোধের নামে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টির কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক