হোম > সারা দেশ > রংপুর

আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি সাগরের বাবা আর নেই

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের বাবা শাহজাহান আলী (৮৫) আর নেই। আজ রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। 

শাহজাহান আলী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি একসময় ওই অঞ্চলের বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। তা ছাড়া মহিষখোঁচা ইউনিয়নের একটি জামে মসজিদের সভাপতিসহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।

সাগরের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ, আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রাম প্রেসক্লাবসহ লালমনিরহাট টেলিভিশন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক