হোম > সারা দেশ > রংপুর

রংপুরে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে আ. লীগ নেতা তুষার

রংপুর প্রতিনিধি

রংপুরের কোনো উৎসবে বা নির্বাচনে, শহর থেকে গ্রামে বছরজুড়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলের ব্যানার-ফেস্টুন ছেয়ে থাকে। বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়েও তিনি ছিলেন আলোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন মাঠে। সরকার পতনের পর আত্মগোপনে যান তিনি। কিন্তু রেহাই পাননি এই নেতা। শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে। 

রংপুর সিটি বাজার এলাকায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় আজ বৃহস্পতিবার সকালে আদালতে তুষার কান্তি মণ্ডলের ১০ দিনের রিমান্ডে চায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তুষার কান্তি মণ্ডলের জন্য আমি জামিন চেয়ে আবেদন করেছিলাম। রিমান্ড না মঞ্জুর চেয়েছিলাম। কিন্তু আদালত তাঁর জামিনটা নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার ১৮ তম আসামি। তাঁকে আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান। এই ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলায় দায়ের করেন।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ