হোম > সারা দেশ > রংপুর

ডেকে নিয়ে ফার্মাসিস্টের ওপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব ওরফে মামুন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।

মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।

সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে সাদা কাফনে কৃষকের গণ-অনশন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পদোন্নতির দাবিতে ফের অবস্থান কর্মসূচি বেরোবি কর্মকর্তাদের

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন