হোম > সারা দেশ > রংপুর

প্রতিবেশীর অবৈধভাবে টানা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় প্রতিবেশীর অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের মৃত উলি মাহমুদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁনঘাট গ্রামের স্থানীয় এক কৃষক জমির মাঝে সেচ পাম্প থেকে বিদ্যুতের তার টেনে বসতবাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়। সেই অবৈধ বিদ্যুতের সংযোগের তার ধানখেতে পড়ে ছিল। কৃষক রফিকুল সকালে তাঁর নিজের জমিতে ধান কাটতে যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ধানখেতে পড়ে থাকা রফিকুলের মরদেহ উদ্ধার করে। 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাউনিয়া জোনাল অফিসের ডিজিএম জোবায়ের আলী বসুনিয়া বলেন, বিগত সময়ে ওই কৃষকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ জরিমানা করা হয়েছিল। কিন্তু আবারও অবৈধ সংযোগ সচল করে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চাঁনঘাট গ্রামে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি