হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা টেলিস্কোপ উদ্ধার

রংপুর প্রতিনিধি

রংপুরে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা একটি টেলিস্কোপ বিক্রির সময় ছয়জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। বাকি তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ওই ছয়জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ঢাকার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম (৪৯), নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনা জেলার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯), আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫৬), পঞ্চগড় জেলার আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)। 

শনিবার এ ঘটনায় মামলা হলে আটক ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আসামিরা হলেন, আবদুর রাজ্জাক, জাহিদুল ইসলাম ও শাহ আলম। মামলার বাদী ঢাকার মিরপুরের বাসিন্দা মিজানুর রহমান। 

উদ্ধার হওয়া টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। এর নিচে লেখা—১৮১৮, এর নিচে বন্ধনীর ভেতরে লেখা আছে—ট্র্যাকার টেলিস্কোপ। 

পুলিশ জানায়, কয়েকজন প্রতারক পুরোনো টেলিস্কোপটি বিক্রির জন্য গোল্ডেন টাওয়ার হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ছয়জনকে আটক করে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘এ ধরনের টেলিস্কোপ বিভিন্ন বিদেশি জাহাজে শোপিচ হিসেবে দেখা যায়। সম্ভবত সেটি চুরি করে এনে মূল্যবান ধাতব বস্তু হিসেবে বিক্রির প্রক্রিয়া চলছিল। প্রথমে আটক ছয়জনের মধ্যে তিনজন এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন। পরে বাকি ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

ভুক্তভোগী তিনজনের মধ্যে মিজানুর রহমান বাদী হয়ে প্রতারণা অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কমনরুমে সিসিটিভি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ জাফর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিস্তার ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা চেয়ে পাউবো কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা