হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় রক্তাক্ত অবস্থায় শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম এলাকায় সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত বৃদ্ধের নাম মহির উদ্দিন (১১২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দর্জিপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে রংপুর-চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মরদেহটি মহির উদ্দিনের বলে শনাক্ত করেন স্বজনেরা। 
 
নিহতের ছেলে দুলাল মিয়া বলেন, ‘আমার বাবার শারীরিকভাবে অসুস্থ। তাঁর মাথায় সমস্যা আছে। তিনি মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতেন। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।’ 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মামলা দায়েরের পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪