হোম > সারা দেশ > রংপুর

বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর মণ্ডপ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবুল হোসেন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার চেংগ্রাম গ্রামের রাইচ আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় আতিয়ার রহমান নামে একজন আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

জানা গেছে, নিহত বাবুল বিরামপুর শহর থেকে বাড়ি যাওয়ার জন্য মির্জাপুর মণ্ডপ এলাকা হয়ে ডাঙ্গাপাড়া যাচ্ছিলেন। অপর মোটরসাইকেল আরোহী হাকিমপুর উপজেলার চেংগ্রাম থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন। পথে মির্জাপুর মণ্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, একসঙ্গে নিভে গেল দুই প্রাণ

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

রংপুরের শ্যামাসুন্দরী খাল: খননের জন্য অর্থ বরাদ্দ পাউবো বলছে, অর্থহীন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষেরা

একের পর এক ইজিবাইক ছিনতাই: ইউএনও-ওসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকেরা

বেরোবিতে ৩ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় একজনের ফাঁসির রায়