হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বাসচাপায় মাদ্রাসার সুপার নিহত, মহাসড়ক অবরোধের পর বাসে আগুন

রংপুর প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দিলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। আজ রোববার সকাল ১০টার দিকে রংপুর নগরীর মডার্ন মোড়-সংলগ্ন তুলা গবেষণা কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপার এবং নগরীর ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকায়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী আর.এম. স্পেশাল পরিবহনের একটি বাস সকাল ৯টার দিকে মডার্ন মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে পেছনের দিকে যাওয়ার সময় পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাসটি আটকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে।

সকাল ১০টার পর একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আর.এম. স্পেশাল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসচালক মর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন দিয়েছে।

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে জীবা আমিনা খানের মতবিনিময় সভা

৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল: জলাবদ্ধতায় নাকাল মানুষ

পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে যুবক আটক, ৪১টি সিম উদ্ধার

পীরগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ, জামায়াত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বেরোবিতে রাখা হবে আবদুল হাই শিকদারের ১০ হাজার বইয়ের সংগ্রহ

পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার পথে ডাল ভেঙে অটোরিকশাচালকের মৃত্যু

চালু হয়নি জৈব সার প্ল্যান্ট, দুর্গন্ধ-দূষণে বিপর্যস্ত নগর

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পীরগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২