হোম > সারা দেশ > রংপুর

শহর কেন্দ্রিক উন্নয়নে শেখ হাসিনা বিশ্বাস করেন না: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

শহর কেন্দ্রিক উন্নয়নে শেখ হাসিনা বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার বেলা ২টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, শহর কেন্দ্রিক উন্নয়নে শেখ হাসিনা বিশ্বাস করেন না। প্রতিটি গ্রামে যেন শহরের নাগরিক সুবিধা দেওয়া যায়, সে লক্ষ্যে সরকার উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন এবং বাস্তবায়ন করছেন। সেটারই সুফল আমরা আজকে পাচ্ছি। সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের কারণে আমাদের অর্থনীতি লাভবান হচ্ছে।’ 

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল, সম্পাদক সাইফুল ইসলাম লাজু প্রমুখ। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ