হোম > সারা দেশ > রংপুর

জামিন নিতে এসে কারাগারে বিএনপি নেতা

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া আমলি আদালতে এ নিয়ে করা মামলায় জামিন চাইতে গেলে বিচারক হাসিনুর রহমান মিলন তাঁকে কারাগারে পাঠান। এর আগে ওয়াহেদুজ্জামান মাবু এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে। সেই মামলায় আসামি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু। 

মীর আতাহার আলী আরও বলেন, মাবু এত দিন উচ্চ আদালতে জামিন নিয়ে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে জামিন নিতে আসেন। এ সময় শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ