হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে যুবককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এরশাদ হোসেন (৩০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বুনকা গ্রামের নুরজামারের ছেলে। 

রায়ের বিষয়টি নিশ্চিত জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে মামলার বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’ 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার বুমকা গ্রামে পূর্বশত্রুতার জেরে এরশাদ আলী তাঁর চাচাতো ভাই হাবিবুর রহমানকে ধরলা নদীর পাড়ে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের পরিবার। 

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। তবে আসামির এ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমৃত্যু হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি