হোম > সারা দেশ > রংপুর

সাবেক ৩ ইসির ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের সাবেক তিন ইসির ফাঁসির দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সাবেক তিন নির্বাচন কমিশনারের (ইসি) ফাঁসির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার ও এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির সদস্যসচিব সোলায়মান আলী সরকার, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, মহিলা দলের নেত্রী রিনা বেগম, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, নূরুল হুদা ও হাবিবুল আউয়ালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তাঁরা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দানবে পরিণত করেছিল। ওই তিন নির্বাচনে মাঠপর্যায়সহ যারা প্রহসনের সঙ্গে জড়িত ছিল, তাদের সবার বিচার দাবি করেন।

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ