হোম > সারা দেশ > রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

রংপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার অ্যাটেনডেন্ট পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন। 

চাকরির বিষয়টি আবু সাঈদের ভাই রমজান আলী আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আমার বোন এইচএসসি পাস। বিশ্ববিদ্যালয় থেকে তাঁর যোগ্যতা বিবেচনা করে সেই অনুযায়ী চাকরি দিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ।’ 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত ১৬ জুলাই পুলিশ ও ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার