হোম > সারা দেশ > রংপুর

মাদক কেনাবেচার অভিযোগে যুবদল নেতাসহ জনতার হাতে আটক ২, পুলিশে সোপর্দ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মাদকসহ আটক দুই যুবদল নেতা। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে মাদক কেনাবেচার অভিযোগে স্থানীয় যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং মশিউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মাদারহাট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগে প্রথমে মশিউর রহমানকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তী সময়ে রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ জানান, যুবদলের কোনো নেতা-কর্মী মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে দল তাঁর দায় নেবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে (মিজানুর রহমান মিজান) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা মাদকসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

বেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড