হোম > সারা দেশ > রংপুর

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, রংপুর 

রংপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত নারীর ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মীর হাজীর বাগ (বাসা নং-২২৯) গেন্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে। 

রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মনোয়ার হোসেন আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। তবে জাতীয় পরিচয়পত্র থেকে পাওয়া ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। 

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ