হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েটের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রাজ্জাক

রাবি প্রতিনিধি

প্রায় দুই মাস পর নতুন উপাচার্য পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো।’ 

প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগে পাঁচটি শর্ত উল্লেখ্য করা হয়েছে। শর্তগুলো হলো-(ক) উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। (খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। 
 (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। (ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এর আগে গত ৩১ আগস্ট পারিবারিক কারণ উল্লেখ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এতে অচলাবস্থা সৃষ্টি হয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে। 

এ সময় ডিনদের সর্বসম্মতিক্রমে পুরকৌশল বিভাগের অধ্যাপক তারিফ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ অক্টোবর রুয়েটের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই