ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেরাব হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মেহেরাব বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের অধ্যাপক শহিদ-উজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
মেহেরাবের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়।