হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ-২ আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ছয়জনের বাতিল ঘোষণা 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ছয়জনের বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা এ ঘোষণা দেন।

বৈধ মনোনয়নপত্র প্রত্যাশীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক  মো. তোফাজ্জল হোসেন, জাকের পার্টির দলীয় প্রার্থী এস জে এম ফারুক।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্রে তথ্যের গরমিল, সমর্থনকারী ভোটারদের জাল স্বাক্ষর, ঋণখেলাপি, ভোটার নম্বর ভুলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে অবৈধ মনোনয়নপত্র প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এইচএম আখতারুল আলম, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহুল আলম কাজল।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড