হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

রাজশাহী, প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। 

হাসপাতালের এক প্রতিবেদনে জানা যায়, ২৪ ঘণ্টায় রাজশাহীর পাঁচজন ও বগুড়ার একজন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬০ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৫ জন। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১১১ জন। 

এর মধ্যে রাজশাহীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়া ও মেহেরপুরের ২ জন করে এবং চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ১ জন করে রোগী ভর্তি ছিলেন। 

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল জেলার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। সংক্রমণের হার ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ। 

ডিজাইনের কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক সম্পাদকের বিরুদ্ধে

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন