হোম > সারা দেশ > রাজবাড়ী

এক কাতলের এত দাম! 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি সাড়ে ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে কৃষ্ণ হালদার বলেন, ‘শুক্রবার দুপুরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। ৪টার দিকে জাল তুলতেই বড় কাতল মাছটি ভেসে ওঠে। মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাজারে মাছের আড়তে নিই। পরে মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী আলমগীর বলেন, ‘জেলের কাছ থেকে মাছটি কেনার পর বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ১৯ হাজার টাকায় বিক্রি করেছি।’

উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এখন নদীতে পানি কমার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাচ্ছে।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার