হোম > সারা দেশ > পটুয়াখালী

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইডে গেলি ক্যা’

পটুয়াখালী প্রতিনিধি

মো হুমায়ুন কবির সোহাগ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মোবাইলে ওই হুমকি দেন তিনি। ঘটনার পর ওই সাংবাদিক বাউফল থানায় একটি জিডি করেছেন।

সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

অডিও রেকর্ডে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই সাইডে গেল ক্যা। কিসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খাইতে যাও? আমি আসছি, তুই ওখানে থাক। খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি...। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কী করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বাউফল আসছি। তুই থাক। তোকে দেখে নেব।’ বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে পরবর্তী সময়ে ফোন দিয়ে হুমকি দেন।’

এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘সাংবাদিকের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে, আমরা সবাই নিজেরা নিজেরা। কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’

এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকেরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরবেন। তাঁদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান; কিংবা হুমকি দেওয়ার বিষয়টি যুবদল সমর্থন করে না।

আরও খবর পড়ুন:

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি ৫ কেজি কম পাওয়ার অভিযোগ

পটুয়াখালীতে কিস্তি না পেয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি

পরীক্ষাকেন্দ্র স্থানান্তরে বাউফলের শিক্ষার্থীদের ভোগান্তির শঙ্কা, ক্ষোভ

ভাঙনের ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা, টেকসই রাস্তা নির্মাণের দাবিতে দশমিনায় মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জ: বনায়নের গাছ উপড়ে বেড়িবাঁধ সংস্কার

বাউফলে ছাত্রদল নেতার মৃত্যু

পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও মৃত ডলফিন

বাউফলে লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার, অভিভাবকের খোঁজ মেলেনি