হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় ৫৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মর্দনা গ্রামের একটি সেতুসংলগ্ন পাকা ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ওই নারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াতেন। তাঁর পায়ে পচনজনিত রোগ দেখা দেওয়ায় কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি মর্দনা সেতুসংলগ্ন ওই পাকা ভবনের নিচে অবস্থান করছিলেন।

এলাকাবাসী তাঁর পায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে সকালে স্থানীয়রা গিয়ে তাঁর কোনো সাড়াশব্দ পাননি। পরে তাঁরা থানায় খবর দিলে বিকেলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য পটুয়াখালী মফিদুল আঞ্জুমান সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

৮ শিক্ষকের একজন ছাত্র, তবুও অকৃতকার্য

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

দ্বিতীয় বিয়ের খবর পেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান

ঠিকানা হারিয়ে পথে পথে ঘুরছেন কুলসুম, খুঁজছেন স্বামী-সন্তান

৩৪ বছর ধরে বসবাস, জমি বন্দোবস্ত চায় ৩০০ ভূমিহীন পরিবার

অনুমোদন না থাকায় কুয়াকাটার হোটেল ‘ইস্তানবুলের’ নির্মাণকাজ বন্ধ

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার

নিষেধাজ্ঞার ২০ দিনেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে

মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হারিয়ে দিশাহারা অরবিন্দু