হোম > সারা দেশ > পঞ্চগড়

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মীমের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সুমাইয়া আক্তার মীম (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিক্ষার্থীর ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক। তাঁরা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

নিহত মীম ওই এলাকার মনসুর আলীর মেয়ে ও বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মীম, তার ছোট ভাই ও চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে পৌঁছালে মোটরসাইকেলটি ঘোরাতে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এ সময় সড়কেই ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মারা যায় মীম। 

এদিকে মীমের স্বজনেরা জানান, মীমের বাবা মনসুর আলী পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় কারাগারে রয়েছেন। কারাগারে বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল মীমের। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে।

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী