হোম > সারা দেশ > পঞ্চগড়

শখের বশে মাছ ধরতে গিয়ে পেলেন ৩২ কেজির বাগাড়, ভাগ করে নিলেন নিজেরাই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি। 

মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন। 

এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’ 

মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’ 

আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’ 

এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামানের দুই দিনের রিমান্ড

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে আবারও মোহনীয় রূপে আবির্ভাব কাঞ্চনজঙ্ঘার, মুগ্ধ পর্যটকেরা

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী