হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু জব্দ

প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়) 

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে উপজেলা মডেল থানা–পুলিশ। গত রোববার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূতিপুকুর এলাকার জামির নামে এক চোরাকারবারির বাড়ি থেকে ওই গরুগুলো আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের এস আই ইয়াকুব এর নেতৃত্বে একটি টহল দল তছলিম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় গরুগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যান তছলিম। উদ্ধার হওয়া গরুগুলোর বিক্রয় মূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানার পুলিশের হেফাজতে রয়েছেন। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর

ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই, এক টাকায় বিক্রি হচ্ছে চার লাউ