হোম > সারা দেশ > নোয়াখালী

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, আলামত উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট-দাগনভূঞা সড়কের সেতুমন্ত্রীর বাড়ি সামনে ককটেল বিস্ফোরণের পর সিএনজিতে করে পালিয়ে যান দুর্বৃত্তরা। 

জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। 

কোম্পানীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে মন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মাঝে বিগত দেড় বছর যাবৎ চলমান বিরোধের জেরে আগেও বিভিন্ন সময় আমার ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল। আগের ওই সব ঘটনার জন্য প্রতিপক্ষের লোকজন দায়ী। 

আবদুল কাদের মির্জা আরও বলেন, ১৭ দিন পর আজ মঙ্গলবার বিকেলে আমেরিকা সফর শেষে আমি বসুরহাট ফিরে এসেছি। 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট না তাই এটি ককটেল বিস্ফোরণ কিনা তা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরা ফটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি।’ 

পুলিশ পরিদর্শক আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদার দাবিতে বন্ধ করা হলো চলাচলের পথ

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী সদর হাসপাতালে ঝটিকা সফরে তত্ত্বাবধায়ক প্রত্যাহার, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার