হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে আতিক উল্লাহ আতিক নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। ছবি: সংগৃহীত

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে আতিক উল্লাহ আতিক (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদ্রাসা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক আতিক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার এলাহি বক্স মিয়ার বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) নূরুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আতিককে আটক করে। পরে তাঁর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

চর আতাউরে খাসজমি দখল ও বন উজাড়ের অভিযোগ, তদন্তের নির্দেশ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪০ মিলিমিটার

হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন এম দিলদার উদ্দিন: স্মরণসভায় বক্তারা

নোবিপ্রবিতে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন

ভূমি দখল-মাদকের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নববিবাহিত যুবক নিহত

নোয়াখালীর হাতিয়া: জোয়ারে ভাঙছে বাঁধ, আতঙ্কে উপকূলবাসী