হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী কারাগারে পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগার। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে কারাগারে বসে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় তার এসএসসি পরীক্ষা। সে একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে ছিল। পরীক্ষা নেওয়ার জন্য তাকে এই কারাগারে আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় সে। সে নোয়ান্নই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।

নোয়াখালী কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্র থেকে পরীক্ষার জন্য তাকে এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারে নেওয়া হবে।’

উল্লেখ্য, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে পুড়ল ৪ দোকান

নোয়াখালীর সেনবাগে ১১টি পশু-পাখি উদ্ধার

বাড়িতে ১২০০ লিটার পেট্রল মজুত, আটক ৩

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

অপারেটর দিয়েই চলছে নোয়াখালী ভোক্তা অধিকার, জনবলের দাবিতে মানববন্ধন

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২