হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীর চার আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল এ তথ্য মিলেছে।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬৬টির ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার পেয়েছেন ৬২,৩৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামা খেজুর গাছ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৫৩,৪৮১ ভোট।

নীলফামারী-২ (সদর) আসনে মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ পেয়েছেন ৪০,৯১১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ৩২,৮৬৬ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী পেয়েছেন ৩৫,৬৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৩০,৩৫২ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মোট ১৪১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মুনতাকিম পেয়েছেন ৩১,৮৮৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ২২,২৭৪ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম পেয়েছেন ১৫,২২৫ ভোট।

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ

নীলফামারীতে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না: ইসি মাছউদ

নীলফামারীতে আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার পিবিআই পুলিশ সদস্য

নীলফামারী-৪ আসন: প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন, স্বতন্ত্র প্রার্থীর চাপে বিএনপি

নীলফামারীর সৈয়দপুর: ২৫০ কারখানার শ্রমিক কর্মহীন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার