হোম > সারা দেশ > নীলফামারী

সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় জলঢাকা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা পৌরসভার সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, ‘নাসিব সাদিক হোসেন নোভার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে, তিনি মামলাটির এজাহারভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

নীলফামারীতে যুবকের মরদেহ উদ্ধার, ফেসবুকে লিখেছিলেন ‘ভালো থেকো মহারানী’

সৈয়দপুরে রং মিশিয়ে চিপস তৈরি, অর্ধলাখ টাকা জরিমানা

জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে তরুণীর মোবাইল ছিনতাই

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

ইজারার আড়ালে চাড়ালকাটা নদী কেটে বালুর বাণিজ্য, ঝুঁকিতে তিস্তা সেচ ক্যানেল

রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ

যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সৈয়দপুরে ময়লার স্তূপ ঢাকা হলো বালু দিয়ে