হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম কলমাকান্দা উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।

আহতরা হলেন কলমাকান্দা মধ্যবাজার এলাকার হাজি রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের অন্তর সাহা (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার রাজুর বাজার এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, রাতে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা সড়কে নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা