হোম > সারা দেশ > নাটোর

পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য: বিএনপির প্রবীণ নেতা বহিষ্কার

নাটোর ও লালপুর প্রতিনিধি

রঞ্জিত কুমার সরকার। ছবি: সংগৃহীত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নাটোর-১ আসনের ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।

তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আদেশে আজ রঞ্জিত কুমার সরকারকে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) লালপুর উপজেলার কড়াইতলা এলাকায় নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপুর (বহিষ্কৃত) নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার একই আসনে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।

মুহূর্তের মধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই দিন রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ বলেন, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশে রঞ্জিত কুমার সরকারকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘোড়া, মহিষ ও গরুর গাড়িতে কনেবাড়িতে এল বরযাত্রা

হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাসের শিশুর মৃত্যু

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

বড়াইগ্রামে বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

পাহারাদারদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার মালামাল লুট

একসঙ্গে তিন লাশের খাটিয়া, কাঁদছে পরিবার

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় চটপটি বিক্রেতা নিহত

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

অপরাধ দমনে লালপুরে কাল থেকেই হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর

আমরা এক দুঃসময় পার করে আরেক চ্যালেঞ্জে আছি: ফারজানা শারমীন পুতুল