হোম > সারা দেশ > নাটোর

বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে আফিয়া খাতুন ও সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলামের শ্যালিকা বেড়াতে আসায় বাড়িতে মেহমানদারি নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার পর দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে দুই শিশুর মা পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পাশের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পুকুরটিতে আমি মাছ চাষ করি। পুকুরের পাশেই মৃত শিশুর পরিবারের রান্নাঘর। বাড়িতে মেহমান ছিলেন। খেলাধুলার কোনো একপর্যায়ে হয়তো তারা পুকুরে পড়ে যায়। ঘটনাটি খুবই দুঃখজনক।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুরুদাসপুরে ৩০ বস্তা সার জব্দ

ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

নাটোরের গুরুদাসপুর: অপরাধে এমপিপুত্রের ঘনিষ্ঠ গ্রুপও

ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবেন না: প্রতিমন্ত্রী পুতুল

নিরাপত্তা-সংকটের কথা জানাল শাকিলের পরিবার, পুলিশ দিতে বললেন পুতুল

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরে খুনের মামলায় বিএনপির এমপির ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা