হোম > সারা দেশ > নাটোর

নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

নাটোর প্রতিনিধি 

নাটোরের ৪টি আসনের সব কটিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

আজ শুক্রবার ভোরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬২ হাজার ২৬৭টি ও ‘না’ ভোট ৭৮ হাজার ৬৩৭টি।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬টি ভোট। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৩০০টি ও ‘না’ ভোট ৫৯ হাজার ২০৫টি।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৫২টি ও ‘না’ ভোট পড়েছে ৪৯ হাজার ৫৫৭টি।

অপর দিকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৬৬টি ও ‘না’ ভোট ৯৩ হাজার ২৩৯টি।

কারাগারে বসে পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পুকুরে দুই ভাইয়ের মৃত্যু

রেলসেতুতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

এবারের বৈশাখ ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

৫০ গাড়ি নিয়ে মহড়া দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

মাইকিং করে চা-কফির মূল্যবৃদ্ধি, এবার চায়ের চুমুকে কাটছাঁট শ্রমজীবী মানুষের

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

‘প্রশাসন না থাকলেই বেপরোয়া সিন্ডিকেট, বাধা দিলে হামলার চেষ্টা’