হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল রুবেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল। ছবি: সংগৃহীত

‎ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।‎

‎আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্কের ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে সংগঠনের এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মনির হোসেন লিটন।

‎দুই বছর মেয়াদি নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা।

‎এই কমিটি শিগগির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান মনির হোসেন লিটন। এ সময় নতুন এই কমিটির উপদেষ্টাদের নামও ঘোষণা করেন তিনি। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন শাহজাহান সরদার, স্বপন কুমার সাহা, কার্তিক চ্যাটার্জি, ড. আব্দুল হাই সিদ্দিক, শাহেদ চৌধুরী, মনির হোসেন লিটন, আমিনুল ইসলাম শাহীন ও মনিরুল ইসলাম।‎

‎এর আগে বেলা ১১টায় ফলসহযোগে শ্রাবণ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাইদা নাইম জাহান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব (যুগ্ম সচিব) নজরুল ইসলাম সরকার, রাজউকের পরিচালক মনিরুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মো. নাসের রিকাবদারসহ নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।‎

‎পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে নব্বইয়ের দশকে সংগঠনটি যাত্রা শুরু করে।

কৃষককে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রংপুরের মিঠাপুকুর: মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে আলু রপ্তানি বন্ধ

অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণা, ডিবি সোর্সসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে জ্বালানি তেলের সংকট, পেট্রলপাম্পে দীর্ঘ লাইন

অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

পৃথক বাড়ি থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতে তৈরি জুতা শিল্প: ঈদের বিক্রিই ভরসা

টিকে থাকার লড়াই করে যাচ্ছেন হাতে তৈরি জুতার কারিগরেরা

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

মায়ের শখপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে এলেন প্রবাসী দুই ভাই