হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদী প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ বিজ্ঞ আদালতের মাধ্যমে ডাকাত সদস্যদের জেলহাজতে পাঠিয়েছে। এর আগে গতকাল সোমবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), রেফায়েত উল্লাহর ছেলে বোরহান মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে সোহেল ভূঁইয়া (২৪), ঘোড়াশাল খালিসারটেক গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাশসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় পলাশ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রায়পুরায় ‘মব’ সৃষ্টি করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে আহতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে ২, অভিযুক্ত চাচি পলাতক

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কানে কামড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না: ড. মঈন খান

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় ৬ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

রেলস্টেশনের বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে কিলঘুষি, ভিক্ষা করে জমানো টাকা লুট

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী