হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

নরসিংদী প্রতিনিধি

নিহত মস্তফা জোয়ারদার। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচ এম মস্তফা জোয়ারদার (৫২) নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তফা জোয়ারদার মনোহরদী পৌর ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর ওই ওয়ার্ডের দায়িত্বশীল এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে মস্তফা বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হতে চেয়েছিলেন। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির লাশ রাতে ঢাকা মেডিকেলে ছিল। অভিযোগ পেলে ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরায় ‘মব’ সৃষ্টি করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে আহতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে ২, অভিযুক্ত চাচি পলাতক

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কানে কামড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না: ড. মঈন খান

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় ৬ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

রেলস্টেশনের বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে কিলঘুষি, ভিক্ষা করে জমানো টাকা লুট

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী