হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসি মালিককে জরিমানা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ নন-ফ্রিজিং অবস্থায় জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে বন্দরের মদনপুর এলাকার একতা সুপার মার্কেটে অবস্থিত সুমাইয়া ড্রাগ হাউসে থেকে এসব ওষুধ জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। অভিযানের বিষয়ে বলেন, ‘ফার্মেসিতে আমরা বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাই। এসব ওষুধ ফ্রিজে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে। কিন্তু ফার্মেসি সেই নিয়ম মানেনি। তাই এক লাখ টাকা জরিমানা করা হয়।’

ফার্মেসির মালিক তোফায়েল আহমেদ শান্ত বলেন,‘অনেক দিন আগে ওষুধগুলো ওপরে রেখে দেওয়ায় আমাদের স্মরণে ছিল না। আমাদের ভুল হয়েছে স্বীকার করছি। ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছি ভোক্তা-অধিকার টিমের কাছে।’

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

সোনারগাঁয়ে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় ছেলে গ্রেপ্তার

সেলিম ওসমানকে ধরে আনার ঘোষণা বিএনপি নেতা টিপুর, এলাকায় উত্তেজনা