হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

যে কারণে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সেক্রেটারি লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কমিটি বিলুপ্তের কারণ হিসেবে ‘মেয়াদোত্তীর্ণ’ উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ১০ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসমাইল রাফেলকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আহ্বায়ক পদে থাকা হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা হাসনাত রহমান বিন্দুকে দায়িত্ব দেওয়া হয়।

তবে ছাত্রলীগের মহানগর কমিটি বিলুপ্ত করা হলেও একই সময়ে গঠিত হওয়া জেলা কমিটি অক্ষুণ্ন রাখা রয়েছে। আর তাই বিলুপ্ত কমিটির কারণ নিয়ে চলছে নানান গুঞ্জন। কথিত রয়েছে, কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে আসার পরও ছাত্রলীগের উপস্থিতি না দেখে ক্ষুব্ধ হয়েছেন নেতারা। আর তারই অংশ হিসেবে বিলুপ্ত করা হতে পারে এই কমিটি।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগের মহানগর নেতারা কোনো প্রচার-প্রচারণায় নামেননি। মাঝে একদিন প্রচারণা করলেও নির্বাচনের সার্বিক কাজে দেখা যায়নি তাঁদের সক্রিয় ভূমিকা।

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার