হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিকের বর্ধিত কর বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্ধিত পৌর কর বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় আটি, ভূমিপল্লী, হাউজিং এলাকাসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, এই অস্বাভাবিক কর বাতিল করে আমাদের আগের কর বহাল রাখা হোক। এই সিটি করপোরেশন থেকে নাগরিক সব সুযোগ-সুবিধা পাওয়া যায় না। বাংলাদেশের কোনো সিটি করপোরেশনেই এভাবে কর বৃদ্ধি করা হয় না। কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা অনেকটা জুলুমের মতো। আমরা এই জুলুম সহ্য করতে না পেরে আজ বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছি। 

আমাদের এখানে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো নয়, রাস্তায় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না, সড়কবাতি জ্বলে না, মহামারি ডেঙ্গুর প্রকোপ চলা অবস্থায়ও সিটি করপোরেশনকে কোনো মশার ওষুধ দেখা দিতে যায় না। তাই আমাদের সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে বর্ধিত কর বাতিলের দাবি জানাচ্ছি।

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী